ads
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক এমপি নিখিলের একান্ত সহযোগী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী যুবলীগের সক্রিয় সদস্য রিপন আহম্মেদ রিংকুকে (৩০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী ছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় রাজধানী মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রিংকুকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। রিংকু মিরপুর এলাকার কিশোর গ্যাং এর অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত রিংকুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102