ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেভিল হান্ট: গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪০ বার পঠিত

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনের অভিযানে গাইবান্ধার ফুলছড়ি থেকে আলমগীর কবির (৩৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আলমগীর ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় আনন্দবাজার উত্তর বুড়াইল গ্রামের মৃত মাহাবুব রহমানের ছেলে।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফুলছড়ির কালিরবাজার এলাকা থেকে আলমগীরকে আটক করা হয়।

ওসি শাহিনুর ইসলাম বলেন, নাশকতার পরিকল্পনাকারী হিসেবে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরকে চলমান অপারেশন ডেভিল হান্টে ফুলছড়ি থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকেলে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় এমন অভিযান চলমান রয়েছে।

তিনি আরও জানান, এর আগে ডেভিল হান্ট অভিযানের প্রথমদিনে জেলার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে (৫০) আটক করা হয়। সিরাজুল সাঘাটা বাজার এলাকার মৃত কোরবান আলীর ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102