ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় যুব মহিলা লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

খুলনা মহানগরের ২৫ নং যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ফৌজিয়া আক্তার নুপুর (২৯) ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদ হোসেন খানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ২৫ নং ওয়ার্ডের আল আমিন মহল্লার কে এম রাশেদ আহম্মেদের স্ত্রী ও আলী আহম্মেদ পান্নার ছেলে এবং মো. জাহিদ হোসেন খান সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ১৮ নং ওয়ার্ড ছাত্তার বিশ্বাস সড়কের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

খুলনা মেট্রোপলিটন (কেএমপি) সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার নিজ বাসা থেকে কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুরকে গ্রেপ্তার করে। নুপুর খুলনা সদর থানার মামলায় আসামি। তিনি বিগত সরকারের আমলে খুলনা মহানগর আহ্বায়ক কমিটির যুব মহিলা লীগের ৪ নং সদস্য এবং খুলনা মহানগর ২৫ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অপরদিকে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে মো. জাহিদ হোসেন খানকে গ্রেপ্তার করা হয়। জাহিদ হোসেন খুলনা সদর থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি। তিনি বিগত সরকারের আমলে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102