ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া জানাতে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে ‘জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে’ আলোচনা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্প্রতি দেশে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের তোড়জোড় চলছে। জানা গেছে, চলতি মাসেই এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যেই নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। দলটির প্রধানের দায়িত্ব নিতে পারেন তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ বলেন, ”নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা চলছে। কেউ যদি এতে যোগ দিতে চায়, তাহলে তাদের পক্ষে সরকারি পদ ধরে রাখা সম্ভব নয়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102