ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন সহযোগীসহ রাজধানীর ‘ভাগ্নে তুষার’ গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগ্নে তুষার ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তুষার ছাড়াও বাকি গ্রেপ্তার বাকি ৩ জন হলেন – মো. বিপ্লব মিয়া (৩৫), মো. বাবুল (৪০) ও শেখ ওমর আলী পলক (৩৫)। তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৩৪৫ টাকা, ৮টি মোবাইল ফোন, একটি আংটি (নরমাল), একটি চেইন (নরমাল), একটি এনআইডি কার্ড, একটি ব্রেসলেট ও একটি প্রাইভেটকার (চাবি, গাড়ির কাগজ ও লাইসেন্সসহ) উদ্ধার করা হয়।

রোববার র‍্যাব-৩ এর (অপস্ ও মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগ্নে তুষার ও তার বাহিনীর ভয়ে এই এলাকার সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত। সাধারণ জনগণ তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ। তার বিরুদ্ধে রামপুরা থানায় গত ১৯ ফেব্রুয়ারি মামলা হলে তাকে গ্রেপ্তার করতে র‍্যাব-৩ গোয়েন্দা নজরদারি বাড়ায়।

সোনালী সেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ অভিযানিক দল র‍্যাব-১০ এর সহযোগিতায় রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রামপুরা ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যার চেষ্টা, চাঁদাবাজি, বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক দ্রব্য মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102