ads
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাম্প উত্থাপিত ২৯ মিলিয়ন ডলারের তথ্য জানেন না পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার দেওয়ার কথা বলেছেন। তবে এই অর্থ কাদের দেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা নেই।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই কাকে টাকা দেওয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে। আমরা এখনো জানি না। আমরা জানি না বিষয়টা কে করেছে এবং আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো তারা বলেছে, এ রকম কোনো এন্ট্রি তাদের নাই।

একটি এনজিওতে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, কোনো টাকা এনজিও ব্যুরোর অ্যাপ্রুভাল ছাড়া ক্যাশ করা সম্ভব না। কাজেই ২৯ মিলিয়ন ডলারের ব্যাপারে এনজিও ব্যুরো কিছু দেখতে পাচ্ছে না। তাহলে আমাদের আপাতত তাদের (এনজিও ব্যুরো) কথা মেনে নিতে হবে। তারপরে যদি কোনো তথ্য বের হয় সেটাকে আমরা দেখব।

এর আগে বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে সম্প্রতি দুই দফা কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে, যে সংস্থার নাম আগে কেউ শোনেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102