ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে টাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পঠিত

লক্ষ্মীপুরে টাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাকসুদুর রহমান (২১) নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার মজুচৌধুরীরহাট ও করাতিরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদুর রহমান সদর উপজেলার সমসেরাবাদ এলাকার মাসুদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে মাকসুদ করাতিরহাটের দিকে যাচ্ছিলেন। মজুচৌধুরীহাট-করাতিরহাট সড়কে পৌঁছলে দ্রুতগতিতে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাকসুদ ও জোবায়ের হোসেনসহ দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মাকসুদ মারা যান। গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থায়ও আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরুপ পাল।

তিনি বলেন, মাকসুদুর রহমানকে হাসপাতালে আনার আগেই মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102