ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্গাপুরে কর্মচারীকে হত্যা করে ফার্মের ৭ গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে জয়নাল মিয়া (৬৫) নামে ফার্মের এক কর্মচারীকে (পাহারাদার) ঘরের খুঁটির সঙ্গে বেঁধে হত্যা করে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকার মাহবুবুল হকের ফার্মে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল উপজেলার একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি গত দুই মাসের বেশি সময় ধরে ওই ফার্মে কাজ করছিলেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ পিপিএম,সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া।

জানা গেছে, জয়নাল এই ফার্মে পাহারাদার হিসেবে কাজ করতেন। তিনি ছাড়াও আরও দুজন কর্মচারী এখানে কাজ করেন। বুধবার (৫ মার্চ) রাত ১০টার দিকে হেলাল নামে একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। পরে বৃহস্পতিবার সকালে হেলাল ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে ফার্মে আসেন। এ সময় গরুর খড়ের ঘরের পালার সঙ্গে বাঁধা ও মৃত অবস্থায় জয়নালকে দেখতে পান হেলাল। পরে তিনি ফার্মের মালিকসহ সবাইনে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ফার্মের মালিক মাহবুবুল হক জানান, কে বা কারা জয়নালকে হত্যা করে ১১টির গরুর মধ্যে সাতটি গরু নিয়ে গেছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম বলেন, বুধবার রাত ১০টার পর যেকোনো সময়ে ঘটনাটি সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102