ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির মিডিয়া সেলের নামে চাঁদাবাজি; ৪ ভুয়া সাংবাদিক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পঠিত

বিএনপির মিডিয়া সেলের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার তোফায়েল আহমেদ, মেহেদী হাসান রিয়াদ, খাগড়াছড়ির মানিকছড়ির মোক্তাদির হোসেন ও গুইমারার আল আমীন।

মঙ্গলবার (১১ মার্চ) তাদের আদালতে তোলা হলে বিচারক জেলে পাঠান।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে খাগড়াছড়ি সদর থানায় ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বাদী হয়ে নিজেদের সাংবাদিক দাবি করা এ চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এর আগে সন্ধ্যায় তাদের খাগড়াছড়ি শহরের ভাঙা ব্রিজ এলকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা কখনো কখনো নিজেদের দৈনিক দিনকাল ও দিগন্ত টিভিসহ একাধিক পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। তাদের কাছ থেকে গণতদন্ত স্টিকার যুক্ত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা ছাড়াও আরও অন্তত ৭জন সোমবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকারে করে দীঘিনালার রাকীব ও সেন্টুর ব্রিক ফিল্ডে গিয়ে নিজেদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য পরিচয় দেন। তারেক রহমান তাদের পাঠিয়েছে মর্মে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবী করেন। প্রাইভেট কারের সামনে গণতদন্ত স্টিকার লাগানো ছিল। প্রথমে ব্রিক ফিল্ড মালিক সেন্টু কাছে দুই লাখ টাকা চাঁদা করা হয়। সেন্টু ভয়ে এক লাখ টাকা দেন। এরপর বাদী মো. আলমগীর হোসেনে ব্রিক ফিল্ডে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি এক লাখ দিতে চাইলেও না নিয়ে উল্টো হুমকি-ধমকি দিতে থাকেন। বিষয়টি ব্রিক ফিল্ড মালিক সমিতির সদস্যদের জানানো হলে সংশ্লিষ্ট লোকজন জড়ো হলেও আসামিরা আরও ক্ষিপ্ত হন।

খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারদের আদালতে তোলার পর বিচারক জেলে পাঠিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102