ads
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে শিবিরকর্মী হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে এক ছাত্রশিবির কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া এলাকাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিজু শহরের আড়পাড়া এলাকার মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি জানান, বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102