ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোজা রেখে অ্যাসিস্ট, ইফতারের পর গোল করে রেকর্ডও গড়লেন ইয়ামাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯০ বার পঠিত

লামিন ইয়ামাল। মাত্র ১৫ বছর বয়সে এসেছিলেন বার্সেলোনার মূল দলে। এরপর থেকে এমন পারফর্ম করে চলেছেন, যাতে এখন রীতিমতো দ্বিধায় পড়ে যেতে হয়, এই ছেলের বয়স কি এতটাই কম? এত কম বয়সে এমন পারফর্ম্যান্স আসে কী করে?

লামিনের আসে। আজ যেমন করলেন। গোল করালেন প্রথমে, এরপর করলেন জাদুকরি এক গোল, যাতে আপনি চাইলে লিওনেল মেসির ছায়াও খুঁজে নিতেই পারেন। তাতেই উঠে গেলেন রেকর্ডের পাতায়।

তবে তার এ কীর্তির মূল্য আরও বেড়ে যায় তার শারীরিক অবস্থার কথা মাথায় রাখলে। আজ রোজা রেখেই মাঠে নেমেছিলেন। ইফতারের ঠিক আগে পড়ে অ্যাসিস্ট আর গোল করে গড়েছেন এমন রেকর্ড।

বার্সেলোনা নিজেদের মাঠে মুখোমুখি হয়েছে বেনফিকার। এক গোলের লিড আগে থেকেই ছিল। আজ ম্যাচের ১১ মিনিটে তিনি রাফিনিয়াকে দিয়ে করান গোলটা। বার্সেলোনা সামগ্রিক লড়াইয়ে এগিয়ে যায় ২-০ গোলে।

কাতালুনিয়ায় আজ ম্যাচটা শুরু হয়েছে শেষ বিকেলে। মাগরিবের সময় হয় ম্যাচের মাঝেই। আরেকটু স্পষ্ট করে বললে ম্যাচের ১৫ মিনিটে। ব্রেক দেওয়া হলো তার একটু আগে। শুধু পানি খেয়ে রোজাটা ভাঙলেন।

তবে লামিন যেন তার জাদুর পুরোটা তুলে রেখেছিলেন তার পরের মুহূর্তের জন্য। রাফিনিয়ার ওই গোলের পর বেনফিকা নিকলাস অতামেন্দির গোলে সমতা ফিরিয়েছিল। বার্সেলোনাকে আবারও এগিয়ে দিলেন ওই ইয়ামালই, আগের বারের সঙ্গে এবারের পার্থক্য, এবার নামভূমিকায় অবতীর্ণ হলেন তিনি।

বক্সের বাইরে থেকে আগুনে এক শট করে বসলেন। গেল ইউরোয় যেমনটা করেছিলেন ফ্রান্সের বিপক্ষে। এবারও ফলটা একই রকম। পুরো রক্ষণ তো বটেই, গোলরক্ষক আনাতোলি ত্রুবিনকে ফাঁকি দিয়ে বলটা গিয়ে আছড়ে পড়ল জালে।

তাতেই রেকর্ডটা গড়ে ফেললেন লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে গোল আর অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই। রেকর্ডটা এখন তার দখলে, তিনি যা গড়লেন আজ ১৭ বছর ২৪১ দিন বয়সে।

কাজটা অবশ্য এখনও শেষ হয়নি। বার্সেলোনা সুবিধাজনক অবস্থানে আছে বটে, কিন্তু ম্যাচের আরও ৪৫ মিনিট এখনও বাকি। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের এ বাধা উতরে যাক (সব বাধাই কেন নয়?), স্রষ্টার কাছে নিশ্চয়ই ইফতারের সময় এ প্রার্থনাই করেছেন লামিন?

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102