ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে রণবীর বালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের হারুন অর রশিদ (৫২) এবং একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে হানিফ উদ্দিন (৩৫)।

আহতরা খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকার বাসিন্দা।

জানা গেছে, সকালে একটি ট্রাক ধুনটের দিক থেকে আসছিল। এসময় রনবীর বালা বশীর পাগলা মাজারের কাছে হানিফ নামে এক পথচারীকে চাপা দিয়ে ২০০ গজ দূরে গিয়ে একটি ভটভটিতে ধাক্কা দিয়ে ট্রাকটি উল্টে যায়। ধাক্কা খেয়ে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিটিও উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা দিনমজুর হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত ২১ জন আহত হন।

স্থানীয়রা আহতদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। আহত সবাই ভটভটিতে করে আলু তুলতে বের হয়েছিলেন।

আহতদের মধ্যে হারান নামে এক ব্যক্তি জানান, আমরা সকালে ঝাঝর এলাকা থেকে ভটভটিতে করে ১৭ জন নারী ও পাঁচজন পুরুষ আলু তুলতে কুসুম্বি এলাকায় যাচ্ছিলাম। পথে দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জনান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্য ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102