ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পঠিত

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার অপসারিত মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল আমীন চৌধুরীকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের পুরাতন থানার পেছনের সড়কের টিএমএসএস কার্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

হামলায় আল আমীন চৌধুরীর ডান পায়ের হাঁটুর নিচের রগ ও মাংসপেশি কেটে গেছে। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কারা কী কারণে এ হামলা চালিয়েছে, তা জানাতে পারেননি স্বজনরা। পুলিশও এ বিষয়ে তাৎক্ষণিক তথ্য পায়নি বলে জানিয়েছে।

আল আমীন চৌধুরী আক্কেলপুর পৌর শহরের চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন রাশিয়ায় ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আল আমীন চৌধুরীকে সন্ধ্যা ৬টায় জরুরি বিভাগে আনা হয়। তার ডান পায়ের হাঁটুর নিচের মাংসপেশি ও রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে আলামিনের অবস্থা নিয়ে জানতে চাইলে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শুক্রবার সন্ধ্যায় আল আমীন চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনা কারা কী কারণে ঘটাল, তা এখনো জানা যায়নি। পুলিশের একটি টিম বিষয়টি খতিয়ে দেখছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102