ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে শাকিল, এখন সব অস্বীকার করছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পঠিত
নেওয়াজ শরীফ শাকিল (২৮)

শেরপুরের নালিতাবাড়ীতে প্রথমে প্রেম ও পরে বিয়ের প্রলোভনে ফেলে দেশের বিভিন্নস্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ ওঠেছে নেওয়াজ শরীফ শাকিল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

এমন অভিযোগে রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে আটটায় স্থানীয় একটি সংবাদপত্র অফিসে লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী (২৬) এমন অভিযোগ করেছেন। ওই ভুক্তভোগী তরুণী উপজেলার বাঘবের ইউনিয়নের দক্ষিণ সন্নাসীভিটা গ্রামের এক কৃষকের কন্যা এবং নেওয়াজ শরিফ শাকিল নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজারের বাসিন্দা।

লিখিত বক্তব্যে ওই তরুণী জানান, প্রায় ৭ বছর আগে শহরের আড়াই আনী বাজার মহল্লার জনৈক ব্যবসায়ী আবুবকর সিদ্দিকের ছেলে নেওয়াজ শরিফ শাকিল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে প্রেমিকদ্বয় কক্সবাজার, গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকোপার্কসহ বিভিন্ন স্থানে বেড়াতে যান। বিয়ের প্রলোভনে ফেলে বিভিন্ন সময় ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্কও করে শাকিল। প্রায় দুই মাস আগে ওই তরুণী বিয়ের কথা বললে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিল। সম্প্রতি অন্যত্র বিয়ের কথা পাকাপাকি করলে ভুক্তভোগী তরুণী আবারও প্রেমিক শাকিলের দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়।

তরুণী আরও জানান, বিয়ের কথা অস্বীকার করার পাশাপাশি তাকে বিভিন্ন ধরণের হুকমীও দেয় শাকিল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। যদি তিনি এর প্রতিকার না পান তাহলে আত্মহননের হুমকীও দেন।

এছাড়া সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই তরুণী নেওয়াজ শরিফ শাকিলের সাথে সম্পর্কের প্রমাণ হিসেবে বিশেষ ছবি ছাড়াও কল রেকর্ড ও বিভিন্ন একান্ত মুহূর্তের ছবির স্ক্রীনশট প্রকাশ করেন।

এ বিষয়ে মুঠোফোনে নেওয়াজ শরীফ শাকিলের মতামত জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, আমরা দুজনে একসাথে পড়াশোনার সুবাদে ওই তরুণীর সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। তার সাথে আমার কোন প্রকার প্রেমের বা শারীরিক সম্পর্ক ছিল না। সে আমার বিরুদ্ধে মিথ্যা প্রেমের অভিযোগ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102