ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের নারীদের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা দেবে তুরস্ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পঠিত

তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

রোববার (১৩ এপ্রিল) তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেসব বাধা দূরীকরণে সরকার কাজ করছে। নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা জানান, নারী নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সাক্ষাতে তুরস্কের মহিলা ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মাহিনুর ওজডিমির গোকটাস বলেন, তুরস্ক সরকার বাংলাদেশের নারীদের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা দেবে।তিনি কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীদের সফলতা কামনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102