ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমি চাই বাংলা সিনেমা বিশ্ব-দরবারে সম্মানের সঙ্গে স্থান পাক’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পঠিত

ঢালিউডের কিং হিসেবে পরিচিত শাকিব খান। দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা তিনি। ঢাকাই ছবির এই সুপার স্টার জানিয়েছেন, ‘আমি চাই বাংলা সিনেমা বিশ্ব-দরবারে সম্মানের সঙ্গে স্থান পাক’।

বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক অগ্রযাত্রা ও দর্শকপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে শাকিব খান প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সম্প্রতি শাকিব খান এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে, ‘বরবাদ’ শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও সাড়া জাগিয়েছে। ইতালির রোম, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে।

তিনি জানান, ‘আমি যখন দেখলাম রোমের একটি সিনেমা হলে বাংলাদেশি দর্শকদের উচ্ছ্বাস, তখন নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা যেমন হাজারকোটি টাকার মাইলফলক ছুঁয়েছে, আমরাও একদিন সেখানে পৌঁছাব।’

নর্থ আমেরিকায় তার প্রযোজনা প্রতিষ্ঠান SK Films এর মাধ্যমে চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যেখানে হলিউডের ব্লকবাস্টার সিনেমার পরও ‘বরবাদ’-এর শো সোল্ড আউট হচ্ছে। এমনকি, দর্শকের চাহিদা দেখে হল কর্তৃপক্ষ অতিরিক্ত শো বাড়িয়েছে।

অভিনয়ে ক্যারিয়ার গড়া প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমার শখ ছিল সিনেমাতে অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে। আমি চাই বাংলা সিনেমা বিশ্ব-দরবারে সম্মানের সঙ্গে স্থান পাক।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102