ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক মাসুদ সাঈদীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পঠিত

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

শুক্রবার (২৫ এপ্রিল) পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধনে উপস্থিত হন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলার এই সাবেক চেয়ারম্যান।

মানববন্ধনে মাসুদ সাঈদী বলেন, ‘যদি মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তবে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সব পণ্য বয়কট করবে। মেঘনা গ্রুপ খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এরা বাংলাদেশে অবস্থান করলেও ভারতের পরামর্শে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ’

তিনি আরও বলেন, “যখন ভারতের টাকা ও ইন্ধনে ঢাকার শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে, দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছিল, তখন মাহমুদুর রহমান আমার দেশে লিখেছিলেন ‘ফ্যাসিবাদের গর্জন শোনা যায়’। এই লেখার পরই ফ্যাসিবাদী আওয়ামী লীগ মাহমুদুর রহমানের ওপর মামলা হামলা করেছিল। দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোরআনের পাখি আল্লামা সাঈদী যেভাবে বাঘের মতো গর্জন করতেন, লড়াই করতেন, একইভাবে মাহমুদুর রহমানও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন। ”

মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘আমাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং মাহমুদুর রহমানের মতো নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা বিএনপির সদস্যসচিব লাভলু গাজী, পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102