ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাগারে নেওয়ার সময় পালানো আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫১ বার পঠিত

চট্টগ্রাম: হাজতখানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়া ২ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইকবাল হোসেন ইমন।

সে লোহাগাড়ার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নগরের খুলশী ৮ নম্বর ওয়ার্ড তুলাতলী রেললাইনের কলোনিতে ফিরোজা বেগমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে তোলার সময় সে পালিয়ে যায়।
চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি ইকবাল হোসেন প্রকাশ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার হাজতখানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102