ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুরস্কের আকাশসীমায় বাধা, বাকু সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬৬ বার পঠিত

আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফর বাতিলের কারণ আঞ্চলিক অবস্থা এবং ‘টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি’ বলে জানিয়েছে তার কার্যালয়। তবে তা সত্য নয়; বরং তুরস্ক উইং অফ জায়োন স্টেট বিমানটিকে আঙ্কারার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালা।

প্রতিবেদন অনুসারে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইসরাইলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে ।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ‘নিরাপত্তার কারণে’ আজারবাইজানে জাতিসংঘের কপ-২৯

জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন।

তবে, সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল, বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জায়োনকে তার আকাশসীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

ইসরাইল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক, অথবা বিকল্পভাবে, সিরিয়া, ইরাক এবং ইরানের ওপর দিয়ে উড়তে হয়।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102