ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেড অ্যালার্ট চেয়েছি বিদেশে পলাতক মালিকদের ধরতে: শ্রম উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬২ বার পঠিত

শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়া মালিকদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৩ মে) ঢাকার এফডিসিতে বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের পাশাপাশি শ্রমিক ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ও প্রাণহানি ঘটেছে। এর পেছনে কারণ ছিল তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি’ শীর্ষক ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা জয়ী হন।

শ্রম উপদেষ্টা বলেন, ‘পতিত সরকারের অনেক মন্ত্রী-এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছেন বা আত্মগোপনে আছেন।

যাঁরা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছেন, তাঁদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কথা বলেছি। তাঁদের বাড়ি, গাড়ি, জমি বেচে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’
তিনি আরো বলেন, ‘আমার শ্রমিককে আমি দেখব—মালিকদের এমন মানসিকতা গড়ে ওঠেনি। আমরা সর্বদা শ্রমিকের পক্ষে, আবার মালিককেও দেখার দায়িত্ব আছে। আমরা চাই না শ্রমিক একদিকে, মালিক অন্যদিকে থাকুক। ’

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ‘শিল্প খাতে আমাদের ব্যর্থতার কারণ অতীতের দুর্বৃত্তায়ন। যিনি কারখানার মালিক, তিনি রাজনৈতিক দলের নেতা, তিনি সংসদে এমপি—এভাবেই অতীতে শাসন ও শোষণ চলেছে। ’
উপদেষ্টা বলেন, সরকারের অবহেলায়ই রানা প্লাজা দুর্ঘটনা ঘটেছে। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পরে রেশমা নামের এক নারী কর্মীকে উদ্ধার করা ছিল সাজানো নাটক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102