ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়া মাটি-মানুষের নেত্রী এটা বারবার প্রমাণ দিয়েছেন: কাদের গণি চৌধুরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৫ বার পঠিত

‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদেশের মাটি মানুষের নেত্রী, এটা তিনি বারবার প্রমাণ দিয়েছেন। তিনি নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন, কিন্তু এদেশ থেকে পালিয়ে যাননি।


এ কথা বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর বনানীর শেরাটন হোটেলের সামনে বেগম খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূকে স্বাগত জানিয়ে অবস্থানকালে তিনি এ কথা বলেন।

কাদের গণি চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে নয়নের মণি, সবচেয়ে জনন্দিত নেত্রী হয়ে গেছেন। তিনি তার রাজনৈতিক জীবনে মানুষের জন্য কাজ করেছেন। বেগম জিয়া আর বাংলাদেশ মুদ্রার এপিঠ-ওপিঠ হয়ে গেছে। ওয়ান ইলেভেনের সময় এই নেত্রীকে দেশ ছেড়ে চলে যেতে বলেছিল, কিন্তু তিনি মানুষের কথা চিন্তা করে দেশ ছেড়ে যাননি। বেগম জিয়া বলেছিলেন, ওই দেশ হচ্ছে আমার ঠিকানা, অন্য দেশে আমার ঠিকানা নেই, এই দেশ ছেড়ে আমি যাব না। অর্থাৎ এদেশ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেছেন ঠিক তখন খালেদা জিয়া জনগণকে রেখে পালিয়ে যাননি।

এই সাংবাদিক নেতা বলেন, হাসিনার সময়ও আপসহীন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, মৃত্যুর কাছাকাছি চলে গেছেন। তারপরও দেশের জনগণকে ছেড়ে যাননি খালেদা জিয়া।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জনগণের নেত্রী, এটা তিনি বারবার প্রমাণ করেছেন। একইসঙ্গে দেশের মানুষও যখনই সুযোগ পেয়েছে, তখনই তারা প্রমাণ করছে বেগম জিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি পছন্দ করেন। আজকে যখন মৃত্যুর পথ থেকে সুস্থ হয়ে দেশনেত্রী ফিরে আসছেন, আবেগাপ্লুত লাখো মানুষের ঢল নেমেছে রাজপথে। আজ লাখ লাখ রোজ রাজপথে, কারণ তারা জানে এই নেত্রী আমাদের আস্থার ঠিকানা, এই নেত্রীই আমাদের জন্য কিছু করতে পারেন, এই নেত্রীই আমাদের ভালোবাসেন। আমরা আশা করছি, নেত্রী সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরে আসবেন এবং ১৮ বছর যে আমরা ভোট দিতে পারিনি সেই ভোটাধিকার ফিরিয়ে আনবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102