ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

`আ.লীগকে কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন জানিয়েছেন, আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করার মধ্য দিয়ে থেমে যাওয়া যাবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইশরাক হোসেন।

তিনি লেখেন, ‘কেবল নিষিদ্ধ করার মধ্যে দিয়েই জনগণ থেমে গেলে চলবে না। বিচার এবং গণহত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্যে সর্বস্তরের জনগণকে মাঠে থাকতে হবে। শহীদদের রক্তের দাগ কখনো যাতে মুছে না যায়। ৬ আগস্টের স্লোগান মনে রেখে দিতে হবে। রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। ’

ইশরাকের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত তিন ধরে চলমান ‘শাহবাগ ব্লকেড’ আন্দোলনে বিএনপির অংশ না নেওয়ায় বিষয়টি কমেন্টবক্সে উল্লেখ করেছেন অনেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102