ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৪ বার পঠিত

বাঁশখালীতে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফিরোজ আহমদ (৩৬) উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার বাড়ির মৃত মো. এয়াকুব আলীর ছেলে।

জানা যায়, সকালে সবজি ক্ষেতে কাঁকরোল তুলতে যান ফিরোজ।

হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় পাশে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রাশেদ নূরী জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। মৃত কৃষকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাত দেখে ভয়ে তিনি মারা যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102