ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫৬ বার পঠিত

টাঙ্গাইলে জয় বাংলা স্লোগান দিয়ে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থনে মিছিল করায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) রাতে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।

গ্রেফতারদের মধ্যে টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের শ্যালক আহসানুজ্জামান খান ইমরানকে রোববার (১৮ মে) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এ নিয়ে মোট ২২ জনকে গ্রেফতার করলো পুলিশ।

গ্রেফতার বাকিরা হলেন, ভূঞাপুরের নিকরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আলী, দেলদুয়ার থানা যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল নির্মাণ শ্রমিক প্রকৌশলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম খন্দকার বাবু, মেহেদী হাসান মহসিন, সজিব সরকার, নবী নূর মিয়া, সোহেল রানা টিটু ও মজিবর রহমান।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ২০ জনকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার রাতে টাঙ্গাইল শহরের থানা পাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এরপর বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইবাস এলাকায় ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে মশাল মিছিল করা হয়।

এ ঘটনার পর বুধবার রাত ১২টার দিকে মিছিলে জড়িতদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করে ছাত্র-জনতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102