ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৭ বার পঠিত

চট্টগ্রাম: কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে শাফায়েত উল্লাহ আকাশ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মোবাইলসহ ১৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) রাতে তাকে চকবাজারের বালি আর্কেড শপিংমলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাফায়েত নগরের দেওয়ানবাজার এলাকার মো. শাহ আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে টাকা ও মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, গ্রেপ্তার শাফায়েত ভিকটিমের ছবি নেট দুনিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। এতে ভিকটিম তার মায়ের ২১ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৯০ হাজার টাকা কয়েক দফায় তাকে দিয়েছে। এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন। তার থেকে আমরা ব্ল্যাকমেলের কাজে ব্যবহার করা মোবাইল ফোনসহ ৫ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করি। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102