ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি: শারমীন মুরশিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৭ বার পঠিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি। তারা সমাজে শোষণ, অসততা, দুর্নীতি অপসংস্কৃতি তৈরি করেছে। এই কারণে আমাদের বাচ্চাদের মনে প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে, জুলাই আন্দোলনের সংগ্রাম হয়েছে। নতুন করে বাংলাদেশের জন্ম হয়েছে। এ সংগ্রামের কথা মনে রেখেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা একাডেমি আয়োজিত সহকারী সমাজসেবা অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সমাজে অসহায় মানুষের দুর্বল জায়গায়কে সুরক্ষিত করাই আমাদের কাজ। আমরা এই মন্ত্রণালয়ের দরজা খুলে দিতে চাই। দরিদ্র মানুষ যাতে এই খোলা দরজায় সহজে এসে সেবা নিয়ে খুশি মনে ফিরে যেতে পারে।

উপদেষ্টা এ অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ লিমন হোসেনকে একটি কৃত্রিম পা উপহার দেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা বুনিয়াদি প্রশিক্ষণে ৩৫জন প্রশিক্ষণার্থীকে মধ্যে সনদ, ক্রেস্ট ও মেডেল প্রদান করেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, উপাধ্যক্ষ আবুল ফজল মোহাম্মদ আমান উল্লাহ, প্রভাষক নুরুল আমিন এবং প্রশিক্ষণার্থী আরিফুল আলম, রিজভী আখতার, মনিরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102