ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিনহা হত্যা: মামলার সব আলামত বুঝে পেয়েছে র‌্যাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৭৩ বার পঠিত

কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা হত্যা মামলার সব আলামত বুঝে পেয়েছেন র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা। বুধবার (১৯ আগস্ট) কক্সবাজারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি জানান, র‌্যাব সম্পূর্ণ চাপ মুক্ত হয়ে এবং নিরপেক্ষভাবে এই মামলার তদন্ত করবে।

র‌্যাব কর্মকর্তা জানান, আজ রামু থানার সবগুলো ডিভাইস বুঝে নেয়া হবে। তিনি আরও জানান, কারিগরি ত্রুটি দেখিয়ে গত ২৫ জুলাই থেকে ৬ আগস্টের টেকনাফ থানার সিসিটিভির ফুটেজ দেয়নি পুলিশ।

লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, নিহতের বোন যে ৯ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন তার ৭ জন বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ব্যাতিরেকে আরও ২ জনের তথ্য জানতে পুলিশ সুপারের কাছে আবেদন করেছে র‌্যাব।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে যে সকল তথ্য প্রকাশ পেয়েছে সবই আমলে নেয়া হয়েছে। রিমান্ডে নেয়া ৭ জনের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, আগামীকাল তাদের রিমান্ড শেষ হবে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনবোধে তাদের পুনরায় রিমান্ডের আবেদন করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102