ads
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে স্ত্রীকে শাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৫৭ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার চান্দরা মন্ডলপাড়া এলাকার সোনামুদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৪০) ও তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগম (২৮)।

পুলিশ ও স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে গতরাতে নিজ বাড়িতে স্বামী দুলাল উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। আজ সকাল সাড়ে ৯টার দিকে মোবাইলে তার মেয়েকে জানায়, তার মাকে হত্যা করেছে এবং সে মরে যাচ্ছে।

তার কিছুক্ষণ পরে দুলাল ট্রেনের নিচে ঝাপ দিয়ে মারা গেছে বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মূল রহস্য জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102