ads
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঘুচাপে সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬৮ বার পঠিত

সাগরে সৃষ্ট লঘুচাপের ফলে উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। লঘুচাপের শুরু থেকে দেশের চার সমুদ্রবন্দরে রয়েছে ৩ নম্বর সতর্কতা। ধারাবাহিক ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ শনিবার (২২ আগস্ট) ঝড়বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন এ বৃষ্টি থাকতে পারে। ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

উপকূলীয় জেলাগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ ১৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, রাজধানীতে টানা বৃষ্টিতে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102