ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫৭ বার পঠিত

বান্দরবান জেলা শহরের মধ্যমপাড়ায় অবস্থিত পূরবী বার্মিজ মার্কেটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মাকের্টের স্বত্বাধিকারী, আঞ্চলিক পরিষদ এর সদস্য কাজল কান্তি দাশ পুড়ে যাওয়া ২৩টি দোকানের মালিকদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে দেন। এ সময় তিনি অতি দ্রুত মার্কেটটি ফের নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন।

এ ছাড়া বান্দরবান পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র ইসলাম বেবী প্রত্যেক দোকানের মালিককে নগদ ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাউল বিতরণ করেন।

এসময় পৌর কমিশনার দীলিপ বড়ুয়া, অজিত দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পূরবী বার্মিজ মার্কেটের ২৩টি বার্মিজ পণ্যের দোকান পুড়ে যায়। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সেনা সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102