ads
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃটিশ তারকা এন্ডি মারে জয় দিয়ে এটিপিতে ফিরলেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৮৬ বার পঠিত

জয়ের মাধ্যমে এটিপিতে ফিরেছেন বৃটিশ তারকা এন্ডি মারে। শনিবার ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনে তিনি ফ্রান্সেস টিয়াফোকে ৭-৬ (৮/৬), ৩-৬, ৬-১ গেমে পরাজিত করে পরের রাউন্ড নিশ্চিত করেছেন। ২০২০ সালে এটি মারের প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ। ৩৩ বছর বয়সী স্কটিশ দ্বিতীয় রাউন্ডে পঞ্চম বাছাই জার্মানির আলেক্সান্দার জেভরেভের মুখোমুখি হবেন। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। তারই প্রস্তুতি হিসেবে প্রতি বছর সিনসিনাতিতে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও কোভিড-১৯ এর কারণে এবার নিউ ইয়র্কে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

তৃতীয় সেটে টিয়াফো একটি ভলি মিস করায় মারে ২-০ ব্যবধানে এগিয়ে যান। এরপর আবারো ব্রেক পয়েন্ট নিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে গেলে জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত দুই ঘন্টা ২৮ মিনিটের লড়াইয়ে মারে জয় ছিনিয়ে নেন। ম্যাচ শেষে মারে বলেছেন, ‘আমি মনে করেছিলাম খুব সহজেই আজ জয়ী হতে পারবো। আর তা হলে সম্ভবত আমার থেকে খুশি আর কেউই হতো না। কিন্তু ম্যাচের সময় যত গড়িয়েছে আমি আমার অবস্থান বুঝতে পেরেছি। আমার টেনিস আগের থেকে আরো ভালো হতে পারতো। শেষের দিকে কয়েকটি শট ভালো খেলেছি। কিন্তু আমার আরো উন্নতি করতে হবে।’

২০১২ সালে ইউএস ওপেন বিজয়ী মারে ২০১৩ ও ২০১৬ সালে উইম্বলডনের শিরোপা ছাড়াও ২০১২ ও ২০১৬ অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছিলেন। বিশ্বের সাবেক শীর্ষ তারকা মারের বর্তমান র‌্যঙ্কিং ১২৯তম। গত নভেম্বরে ডেভিস কাপ চলাকালীন তিনি পেলভিক ইনজুরিতে আক্রান্ত হন। একইসাথে মহামারীর কারণে দীর্ঘদিন সব ধরনের টেনিস বন্ধ থাকায় মারে কোর্টে নামতে পারেননি। ২২ বছর বয়সী মার্কিন তরুন টিয়াফোর মুখোমুখি হবার আগে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তিনি এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।

ইউএস ওপেনের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টে ২০০৮ ও ২০১১ সালে শিরোপা জিতেছিলেন মারে। প্রথম সেটে ২-৫ গেমে পিছিয়ে পড়ার পর টাইব্রেকে টিয়াফোকে পিছনে ফেলেন। কিন্তু দ্বিতীয় সেটে প্রথম গেমেই ব্রেক পয়েন্ট তুলে নিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে সেটটি জয় করে নেন টিয়াফো। ম্যাচটি ন্যাশনাল টেনিস সেন্টারের গ্র্যান্ডস্ট্যান্ড কোর্টে অনুষ্ঠিত হয়েছে। স্টেডিয়ামে কোন দর্শকের উপস্থিতির অনুমতি ছিলনা। স্বাভাবিক ভাবেই মারে সমর্থকদের উত্তেজনা খুব মিস করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102