ads
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১৪ বছরের জেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৬৫ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইরে চর-জামালপুর গ্রামে স্ত্রী নিলুফা আক্তারকে হত্যার দায়ে স্বামী আব্দুল আলীমকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দীকা।

১১ জনের সাক্ষ্যগ্রহণের পর বুধবার (১৭ আগস্ট) দুপুরে আদালত তাকে ১৪ বছরের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হয় নিলুফার। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জেরে প্রায়ই নিলুফাকে নির্যাতন করতেন স্বামী আলীম। ২০১৩ সালের ২০ আগস্ট মধ্যরাতে স্বামী আলীম তার স্ত্রী নিলুফাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিলুফার বাবাকে আলীম খবর দেয় তার মেয়ে ঘরের খাট থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। এরপর তিনি তার স্ত্রীকে ভ্যানে সিংগাইর হাসপাতালে নিয়ে যান।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক নিলুফাকে মৃত ঘোষণা করেন।

নিলুফার বাবা মো. মোশারফ হোসেন হাসপাতালে এসে তার মৃত মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও গলায় লাল দাগ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এসময় টের পেয়ে স্বামী আলীম পালিয়ে যায়।

ওই দিনই নিলুফার বাবা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১ মাস পর পুলিশ আলীমকে ঢাকার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে। ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102