ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিনহা হত্যা: ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদে জেলগেটে তদন্ত কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯ বার পঠিত

সিনহা রাশেদ হত্যা মামলায়, কক্সবাজার জেলগেটে সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

বুধাবার (২ সেপ্টেম্বর) সকালে কমিটির সদস্যরা কারাগারে প্রবেশ করেন। মূলত প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে না পারায়; তিন দফায় সময় বাড়ানো হয়েছে, তদন্ত কমিটির। তারা এরইমধ্যে ৬৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রদীপকে জিজ্ঞাসাবাদের পর দুয়েকদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।

এদিকে, পুলিশের করা মামলার ৩ সাক্ষী আদালতে জবানবন্দি দিচ্ছেন। সকালে তাদের নেয়া হয় আদালতে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102