ads
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৯২ বার পঠিত

চট্টগ্রামের পতেঙ্গায় একটি কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ারচর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেড নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়িচালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অন্যজন ওই কনটেইনার ডিপোর কর্মী।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলী আকবর জানান, ডিপোর একটি তেলের ট্যাংকলরিতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণ ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102