ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা টেস্টে নেগেটিভ হলে শুরু হবে সাকিবের মাঠে ফেরার প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০ বার পঠিত

সাড়ে ৫ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান। বুধবার ভোর রাতে ঢাকায় ফিরেছেন তিনি। আপাতত বনানীর বাসায়ই থাকবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। করোনা টেস্টে নেগেটিভ হলে শুরু হবে তার মাঠে ফেরার প্রস্তুতি। আগামী ২৯শে অক্টোবরের আগ পর্যন্ত বিসিবির ব্যবস্থাপনায় ঢুকতে পারবে না সাকিব। তবে বোর্ডের কোন কোচ ব্যক্তিগত ভাবে চাইলে কাজ করতে পারবেন সাকিবের সাথে।

দেশের বাইরে থেকে সাকিব আগেও ফিরেছেন বহুবার। তবে এবারকার ফেরাটা অন্য যে কোন বারের চেয়ে একেবারেই আলাদা। এই ফেরা দিয়েই শুরু হবে দেশসেরা অলরাউন্ডারের ক্রিকেটে ফেরার লড়াই। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২৯ অক্টোবর থেকে আবারো আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব আল হাসান। করোনা টেস্টে নেগেটিভ হলেই প্রত্যাবর্তনের প্রস্তুতিতে। তবে নিষেধাজ্ঞা উঠার আগ পর্যন্ত সাকিবকে কোন গাইডলাইন দিতে পারছে না বিসিবি।

বিসিবির সুযোগসুবিধা যেহেতু নিতে পারবে না তাই নিজেদের বেড়ে ওঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে বেছে নিয়েছেন টাইগার অলরাউন্ডার। সেখানেই নিবিড়ভাবে চলবে তার একক অনুশীলন। তবে ব্যক্তিগত উদ্যোগে বিসিবির কোচরা চাইলেই সাকিবের সাথে কাজ করতে পারবেন।

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই লঙ্কা সফরে প্রথম টেস্ট খেলে ফেলবে টাইগাররা। দ্বিতীয় টেস্টে সাকিবকে মাঠে নামাতে চায় বিসিবি। আর তাই নিষেধাজ্ঞা শেষের দুই সপ্তাহ আগেই তাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার চিন্তা করছে বোর্ড। ওখানে গিয়ে আলাদা অনুশীলন করতে হবে সাকিবকে। নিষেধাজ্ঞার আগে রঙিন পোশাকের দুই ফর্মেটেই টাইগারদের ক্যাপ্টেন ছিলেন। প্রত্যাবর্তনেই কি অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন সাকিব?

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102