ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ বার পঠিত

বান্দরবানে সন্ত্রাসীরা যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে। তার নাম মংচিং উ মারমা (৩৪)। মঙ্গলবার রাত ৮ টার দিকে রাজবিলা ইউনিয়নের বাগমারা বাজার সংলগ্ন মংক্যচিং পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মংচিং উ মারমা সম্প্রতি জনসংহতি সমিতি থেকে যুব লীগে যোগদান করে।

নিহত মংচিং উ রাজবিলা ইউনিয়নের বাগমারার ৮ নম্বর ওয়ার্ডের চিংক্যউ কারবারি পাড়ার মৃত মংহ্লাচিংয়ের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাসায় মংচিংউ স্ত্রীর সঙ্গে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অপরিচিত দুজন সন্ত্রাসী তাকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে যান। মংচিংউ ও তার স্ত্রী একসঙ্গে তাদের সঙ্গে রাস্তায় চলে আসেন। পরে সন্ত্রাসীরা তার স্ত্রীকে পরিচিত এক ব্যক্তিকে ডেকে দিতে বলেন। মংচিংউর স্ত্রী ওই পরিচিত ব্যক্তিকে ডাকার জন্য একটু সামনে গেলেই মংচিংউকে গুলি করে চলে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা অস্ত্রসহ ঘরে ঢুকে মংচিংউকে টেনেহিঁচড়ে পাশের উচমং মাস্টারের বাড়ির সামনে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। তবে কোন সন্ত্রাসী গোষ্ঠী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্তের পরে বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102