ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিএসজির তিন ফুটবলার করোনায় শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ বার পঠিত

ব্রাজিলিয়ান প্লেমেকার নেইমারসহ প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তিন ফুটবলার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) ফরাসি ক্লাবটির পক্ষ থেকে এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। নিয়মমাফিক আইসোলেশনে পাঠানো হয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গারকে। নেইমার ছাড়াও ক্লাবটির আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনার্দো পেরেদেসও এর আগে করোনায় শনাক্ত হয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারার পরই ছুটিতে চলে যায় পিএসজির খেলোয়াড়রা। ডি মারিয়া, নেইমার, পারাদেস তিনজনই গিয়েছিলেন ইবিজায়। ২৯ তারিখ ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমে ছিলো পিএসজির প্রথম খেলা। তবে, চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু তারা দশ দিনে টানা ৩টা ম্যাচ খেলেছে তাই কর্তৃপক্ষের কাছে আবেদন করে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত খেলা পেছানোর আবেদন করে পিএসজি। নেইমাররাও তাদের ছুটি বাড়িয়ে রয়ে গিয়েছিলেন ইবিজায়। সেখানেই আক্রান্ত হয়েছেন তারা। বর্তমানে আছেন আইসোলেশনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102