ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর কাফরুলে ১৬ হাজার পিস ইয়াবা ও টাকাসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২ বার পঠিত

রাজধানীর কাফরুল এলাকা থেকে ১৬ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির পাঁচ লাখ ৮৮ হাজার ৯০০ টাকাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৪-এর একটি দল কাফরুল থানাধীন মিরপুর-১৩-এর ছয়তলা ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন-জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খান (৩৫) ও মাদক সম্রাজ্ঞী মোসা. রেহেনা (৩৩)।

র‌্যাব-৪-এর সহকারী পরিচালক (অপস) জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতাররা শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন ঠিকানা বদল করে কক্সবাজার জেলা থেকে ইয়াবা ক্রয় করে কাফরুল, পল্লবী ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102