ads
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল সীমান্তে অস্ত্র ও মাদকসহ আটক-৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭ বার পঠিত

বেনাপোল প্রতিনিধি; যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে ১১ টি পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা সহ তিন জন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা ।

শনিবার রাত তিনটার সময় ২ নং ঘিবা গ্রামের একটি মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে অস্ত্র গাঁজা সহ তিন জনকে আটক করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার সরবানহুদার সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪), সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও এজুবার মিয়ার ছেলে মোঃ সাজজুল(৩০)।

বিজিবি সুত্রে জানা গেছে, চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাত্রে অস্ত্র গুলি ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে ৩ জন চোরাচালানিকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১১ টি ভারতীয় পিস্তল ২২ টি ম্যাগজিন ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক সেলিম রেজা ১১ টি ভারতীয় পিস্তল ২২ টি ম্যাগজিন ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটককৃত অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য সহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102