ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে আইপিএলের সূচি প্রকাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪ বার পঠিত

অবশেষে আইপিএলের লিগ পর্যায়ের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। শঙ্কা থাকলেও, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ম্যাচটির মাধ্যমে শুরু হবে আইপিএলের ১৩তম সংস্করণ।

পরদিনই টুর্নামেন্ট চলে যাবে দুবাইয়ে। ২০ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
শারজায় এবারের আইপিএলের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। মুখোমুখি লড়বে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

আসরের ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, ২০ টি ম্যাচ হবে আবুধাবিতে আর ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়। দিনে ২টি করে ম্যাচ শুরু হবে ৩ অক্টোবর থেকে। সবমিলিয়ে মোট ১০ দিন দু’টো করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে আরব আমিরাত সময় দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায়।
লিগ পর্যায়ের খেলা চলবে ৪৬ দিন। লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়, লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স।
তবে লিগপর্যায়ের সূচি প্রকাশ করা হলেও, প্লে অফ এবং ফাইনালের সূচি এখনো প্রকাশ করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102