ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেপটিক ট্যাংক তৈরির সময় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

নাটোরে সেপটিক ট্যাংক তৈরির সময় মাটি চাপা পড়ে কালাম হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হন। রবিবার সকাল নয়টার দিকে শহরের রামাইগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কালাম শহরের তেবাড়িয়া মধ্যপাড়া এলাকার মৃত ইনুর ছেলে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উদ্ধারকারী দলের সদস্য জানান,রবিবার সকাল ৯ টার দিকে শহরের রামাইগাছি এলাকার মৃত আখের আলী ছেলে আলাউদ্দিনের বাসায় সেপ্টিকট্যাংক নির্মাণের কাজ করছিল ৪ জন শ্রমিক। এদের মধ্যে দুইজন উপর থেকে মাটির পোড়া পাট নামিয়ে দিচ্ছিল। নিচে কুপের মধ্যে থেকে দুইজন ওই পাট নিয়ে সেট করছিল। হঠাৎ করেই মাটি ধসে পড়ে কুপের দুইজন চাপা পড়ে। এর মধ্যে একজন উঠে আসতে পারলেও কালামকে তুলতে পারেনি তারা।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মাটি সরিয়ে কালামকে মৃত অবস্থায় ওই কুপ থেকে উদ্ধার করে। পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102