ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পপুলারে ভুল চিকিৎসায় মৃত্যু : অভিযোগকারীর আপোসে তদন্ত শেষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭ বার পঠিত

রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এবং অতিরিক্ত বিল আদায়ের ঘটনা খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তবে অভিযোগকারী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আপোস করায় তদন্ত কার্যক্রম শেষ হয়ে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (এফএমএইউ) মো. জাহাঙ্গীর হোসেন রোববার (৬ সেপ্টেম্বর) বলেন, ‘অভিযোগকারী আপোস করলে আমাদের আর কী করার থাকে। রোগীর মৃত্যুর ঘটনার ৪-৫ দিন পর অভিযোগকারীর সঙ্গে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষের আপোস হয়েছে মর্মে মন্ত্রণালয়ের কাছে কাগজপত্র জমা দেয়া হয়। আপসনামায় বলা হয়েছে, দুপক্ষের মাঝে ভুল বোঝাবুঝির কারণে অভিযোগ করা হয়েছিল। তারা উভয়ে তাদের ভুল বুঝতে পেরে ঘটনাটির মিমাংসা করে ফেলেছেন।’

তিনি আরও বলেন, ‘আপোসনামার কাগজপত্র পাওয়ার পরও তাদেরকে চিঠি পাঠিয়ে ও মোবাইল ফোনে যোগাযোগ করে কমিটির কাছে সেদিনের ঘটনাটি খুলে বলতে অনুরোধ জানানো হয়। তবে তারা একাধিকবার আসবেন বলে প্রতিশ্রুতি দিলেও আসেননি। সুতরাং তদন্ত কমিটির আর কী-ই বা করার আছে।’

গত ২৭ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (এফএমএইউ) মো. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে যে, রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু, অতিরিক্ত বিল আদায় এবং মৃতদেহ বাইরে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছেন। এমতাবস্থায় বিষয়টি তদন্তের জন্য এই তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিকে জরুরিভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়।

যে ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল

জানা যায়, নারায়ণগঞ্জ থেকে কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি হন ৮০ বছর বয়সী রওশন আলী সিকদার। প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসক জানান, তিনি করোনা পজিটিভ। শুরু হয় চিকিৎসা। ভর্তির ১৫ দিনের মাথায় মারা যান রওশন আলী। এরই মধ্যে দুই দফা আইসিইউ ও নানা পরীক্ষার বিল হিসেবে ধাপে ধাপে প্রায় পাঁচ লাখ টাকা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মারা যাওয়ার পর জানানো হয়, রোগীর করোনা হয়নি। এই অবস্থায় এই ১৫ দিন কিসের চিকিৎসা করা হলো এবং পাঁচ লাখ টাকাই বা কেন নেয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন রোগীর স্বজনরা।

স্বজনদের অভিযোগ, টাকা পাওয়ার পর মরদেহ হাসপাতালের বাইরে ফেলে রাখা হয়। পরে পুলিশকে জানানো হলে মরদেহ নেয়া হয় হাসপাতাল মর্গে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনার সব উপসর্গ থাকলেও অনেক সময় পরীক্ষায় ধরা পড়ে না। রওশন আলীর শারীরিক নানা জটিলতা থাকায় শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

পরবর্তীতে পপুলার হাসপাতালের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করে নিহতের স্বজনরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102