ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে চা দোকানি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে সন্ত্রাসীদের গুলিতে সুরেশ চাকমা নামে স্থানীয় এক চা দোকানী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাব্বির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নানিয়ারচর উপজেলার রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি আর্মি ক্যাম্প থেকে ৩ কিলোমিটার উত্তর দিকে রাবার বাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সুরেশ চাকমা (৫৫) নানিয়ারচর উপজেলার শিকল্যাপাড়ার কালামোহন চাকমা’র ছেলে।

জানা যায়, সুরেশ চাকমা দোকানে বসে ছিলেন। সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশাযোগে এসে দোকানে এলোপাতাড়ি গুলি চালিয়ে সুরেশ চাকমাকে হত্যা করে পালিয়ে যায়।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

ঘটনার ২ ঘণ্টা পর স্থানীয়রা ঘটনাস্থলে এসে সুরেশ চাকমার লাশ দেখে নানিয়ারচর পুলিশকে খবর দেয়।

বুধবার রাঙ্গামাটি হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102