ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনলাইন পোর্টালের নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১ বার পঠিত

অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া প্রতিবছর নবায়ন ফি ৫ হাজার টাকাও নির্ধারণ করা হয়েছে।

শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

জানা গেছে, প্রথম ধাপে নিবন্ধনের অনুমতি দেয়ার পর নিবন্ধন ও পরিচালনার জন্য ফি নির্ধারণ করে তা অর্থ বিভাগে পাঠায় তথ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করে। আর প্রতিবছর নিবন্ধন নবায়ন ফি ৫ হাজার টাকা, সারচার্জ ২ হাজার টাকা (এক মাসের মধ্যে পরিশোধ হলে) ধার্য করা হয়।

এর আগে গত ৩০ জুলাই প্রথম ধাপে ৩৪টি নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এরপর ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনকে নিবন্ধনের অনুমতি দেয়া হয়েছে।

চলতি মাসে রেডিও ও টেলিভিশনের অনলাইন ভার্সন এবং আইপি টিভির নিবন্ধনের তালিকা প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102