ads
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোণায় ট্রলারডুবির ঘটনায় ৫ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নেত্রকোণার কলমাকান্দার গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে কলমাকান্দা থানায় মামলাটি করেন ট্রলার ডুবিতে নিহত লুৎফুন্নাহারের স্বামী আব্দুল ওয়াহাব। মামলায় যাত্রীবাহী ট্রলারের চালক সোহাগসহ ৬ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারা হলেন- বাল্কহেডের (পণ্যবাহী বড় নৌকা) মালিক সেলিম মিয়ার ছেলে বাপন মিয়া (৩২), চালক আবাদুল মিয়া (৩৫) ও সোহাগ রহমান (৩০), চালকের সহযোগী জাফর মিয়া (২৮) ও বাবুর্চি বাদল মিয়া (৩০)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, ৫ জনকে আটক করা হয়েছে।ট্রলার চালক সোহাগ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর এলাকা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোনার ঠাকুরাকোনার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাজনগর গ্রাম লাগোয়া গুমাই নদে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে শিশুসহ ১০ জনের প্রাণহানি হয়।

এ ঘটনায় বুধবার রাতে প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102