ads
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

আলফাডাঙ্গায় বিলের পানিতে ডুবে শুকুর শেখ (৬) নামের এক শিশু মারা গেছে।

শনিবার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুকুর শেখ বেজিডাঙ্গা গ্রামের হাবিল শেখের পুত্র।
স্থানীয়রা জানান, শুকুর শেখসহ তিন শিশু বিলে শাপলা তুলতে যায়। এসময় মধ্যবিলে শুকুর শেখ ডুবে যায়। অন্য শিশুরা বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা বিল থেকে শুকুর শেখকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোণিা করেন।

অন্যদিকে, বোয়ালমারীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আশরাফ শেখ (৬১) নামের এক বৃদ্ধ। শনিবার দুপুরে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আশরাফ শেখ গোবিন্দপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওই বৃদ্ধ বাড়ির পাশের পুকুরে একাই গোসল করতে নামেন। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন তিনি। দুপুর আড়াইটার দিকে প্রতিবেশী হাবিবুর রহমানসহ কয়েকজন পুকুরে গোসল করতে নামলে পানির নিচে তাদের পায়ে বৃদ্ধার দেহ বাধে। এসময় মৃত অবস্থায় বৃদ্ধাকে পানি থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে।

ঘোষপুর ইউপি চেয়ারম্যান এস এম ফারুক হোসেন বলেন, আশরাফ শেখ চার বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। সকলের অজান্তে পুকুরে গোসল করতে গিয়ে সে মারা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102