ads
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খালের পানিতে ফাতেমা আক্তার (৮) ও মীম আক্তার (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন। ফাতেমা আক্তার ওই গ্রামের তৌহিদ মিয়ার মেয়ে ও মীম আক্তার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। দুই শিশুর মৃতুতে পরিবারে চলছে শোকের মাতম।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফাতেমা ও মীম পরিবারের লোকজনের অজান্তে শালুক কুঁড়াতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির অদুরে বিলে নামতে গিয়ে দুজন খালের পানিতে পড়ে ডুবে যায়। কয়েক ঘন্টা যাবত শিশু দুটি ঘরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। তাদের খুঁজে না পেয়ে পরিবারে লোকজন কান্নাকাটি শুরু করে। দুপুর প্রায় আড়াইটার দিকে খোঁজাখুজির এক পর্যায়ে পাশ্ববর্তী বজলুর খালে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102