ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী সদস্যের শ্লীলতাহানির চেষ্টা, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭ বার পঠিত

পঞ্চগড়ে গ্রামীণ ব্যাংকের নারীকে শ্লীলতাহানির চেষ্টা করার ঘটনায় রফিকুল ইসলাম নামে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার তেঁতুলিয়া উপজেলায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রফিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়।

জানা যায়, তেঁতুলিয়া এক নারী সদস্যের (৩০) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে গ্রামীণ ব্যাংকের তেঁতুলিয়া শাখার এক নারী কর্মী। ভুক্তভোগী ওই নারী তার বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দুই বছর ধরে গ্রামীণ ব্যাংক তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক হিসেবে চাকরি করছেন। ভুক্তভোগী ওই নারীও গ্রামীণ ব্যাংকের একজন সদস্য। সেই সুবাদে পরিচয় হয় রফিকুলের সঙ্গে। বাসা ভাড়া নেয়ার জন্য ব্যবস্থাপক ওই নারীর সহযোগিতা চান। বাসা ভাড়ার বিষয়ে কথা বলতেই গত সোমবার সন্ধ্যায় ওই নারীর বাড়িতে যান রফিকুল। ওই নারী তার মেয়েকে পাশের দোকানে নাস্তা আনতে পাঠান। এই সুযোগে ওই নারী সদস্যকে একা পেয়ে তাকে কুপ্রস্তাব দেন রফিকুল। এমনকি ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই নারী চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। রাতেই ওই নারী বাদী হয়ে তার বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলার এজাহার জমা দেন। মঙ্গলবার সকালে মামলাটি নথিভুক্ত করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম জানান, শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ওই নারী মামলা করেছেন। গ্রামীণ ব্যাংকের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102