ads
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চলছে পাঁচ ছোট ফেরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পাঁচটি ছোট ফেরি চলাচল করছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে এসব ফেরি চলাচল শুরু করেছে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় কোনো গাড়ি নেই।

ফেরি চালাতে স্বাভাবিক সময়ের থেকে কিছুটা বেশি সময় লাগছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘পদ্মাসেতুর নিজস্ব চ্যানেল দিয়ে ১৪টি ফেরির মধ্যে পাঁচটি কে-টাইপ ও মিডিয়াম ফেরি চলছে। ফেরিগুলো হলো কাকলি, কিশোরী, কুমিল্লা, ফরিদপুর ও ক্যামেলিয়া। এসব ফেরি পদ্মাসেতুর নিজস্ব চ্যানেল দিয়ে চলছে। এ নৌরুটে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চালু হয়। যানবাহন নিয়ে পৌঁছাতে সময় লাগছে এক ঘণ্টা ২০ মিনিট। সন্ধ্যার পর আর ফেরি চলবে না।’

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন বলেন, ‘শিমুলিয়া ঘাটে পার হওয়ার জন্য আসা গাড়ি সরাসরি ফেরিতে চলে যাচ্ছে। পারের জন্য কোনো গাড়ি অপেক্ষায় নেই।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102