ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যাম্পের জন্য ডাক পেলেন ২৭ ক্রিকেটার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

জাতীয় দলের ক্যাম্পের জন্য ২৭ ক্রিকেটারকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার থেকে শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প।

এর আগে সকালে হোটেল সোনারগাঁওয়ে উঠবেন ক্রিকেটাররা। সেখানে সাতদিন পুরোপুরি আইসোলেশনে থাকবেন মুমিনুল, তামিমরা। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্প। বিসিবি জানিয়েছে, জৈব সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের ট্রেনিং ও চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে।

মূলত বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াড এটি। শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হলে এ স্কোয়াড নিয়ে দ্বীপরাষ্ট্রে যাবে বাংলাদেশ। সেখানে দুই সপ্তাহের ট্রেনিং শেষে ঘোষণা করা হবে মূল স্কোয়াড।

২৭ ক্রিকেটারদের মধ্যে ১৮ ক্রিকেটারের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছেন। ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের আজ টেস্ট করানো হয়েছে। যারা নেগেটিভ আসবেন তাদেরকেই নেওয়া হবে ক্যাম্পে।

সাতদিনের ক্যাম্পে ছয়দিন অনুশীলন হবে। প্রতিদিন দুপুরের পর অনুশীলন হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ক্যাম্প চলাকালীন ক্রিকেটার, কোচিং স্টাফদের আরো দুইবার করোনা টেস্ট করানো হবে।

স্কিল ক্যাম্পের স্কোয়াড: মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদাত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফ উদ্দীন ও সাইফ হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102